1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সরকারি ত্রাণ কার্যক্রম মনিটরিং করবেন ৫৩ কর্মকর্তা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১.৫৫ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৫৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এসব কর্মকর্তাকে বিভাগ ও জেলাভিত্তিক ত্রাণ কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে গত সোমবার (০৬ এপ্রিল) আদেশ জারি করা হয়।

অতিরিক্ত সচিব থেকে উপ-সচিব ও পদমর্যাদার কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে ত্রাণ কার্যক্রম মনিটরিং করে মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারে (এনডিআরসিসি) প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বাড়ার পর গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটিতে শ্রমজীবী কর্মহীনদের ও মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৬৪ জেলায় চার দফায় ২২ কোটি ১৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৫৬ হাজার ৫৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!