1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে যুবকের মৃত্যু: এলাকা লকডাউন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৮.২৮ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধ
জ¦র-শ^াস কষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ওই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ দেখতে আসা দোয়ারাবাজার উপজেলা সদরের মাঝেরগাঁয়ের দুই স্বজন পরিবারকেও লকডাউনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওই যুবকের পাড়া লকডাউন করা হয়েছে।
স্থানীয় লোকজন স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানান, ২২ বছর বয়সি ওই যুবক নরসিংদীতে একটি ইটভাটার শ্রমিক ছিলেন। গত কয়েকদিন ধরেই জ¦র-সর্দিতে ভুগছিলো সে। ওষুধ খাওয়ার পর ওই যুবকের জ¦র কমলেও আজ মঙ্গলবার সকাল থেকে শ^াস কষ্ট শুরু হয়। পরিবারের লোকজন স্থানীয় গ্রাম্য ডাক্তারদের পরামর্শে ওষুধ খাওয়ান।
অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে রাত সাড়ে ৮ টায় ওই যুবকের মৃত্যু হয়।
মৃত্যুর পর পর ওই যুবকের পরিবারসহ তার পাড়া এবং তার লাশ দেখতে আসা দোয়ারাবাজার সদরের মাঝের গাঁওয়ের দুই স্বজন পরিবারকে লকডাউনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনিয়া সুলতানা জানান, জেলা প্রশাসকের নির্দেশে বক্তারপুর গ্রামসহ দোয়ারাবাজারের দুটি বাড়িকে লকডাউন করা হয়েছে। নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে। সতর্কতার সঙ্গে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!