1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাবলিগ জামাতের সবাইকে ঘরে ফেরার নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৭.২৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

মহামারি নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ সমর্থন করে সারা দেশে চলমান তাবলিগ জামাতের সবাইকে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের শুরা সদস্য অধ্যাপক ইউনুস সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে তাবলিগ অনুসারীদের উদ্দেশে বলা হয়, ‘ধর্ম মন্ত্রণালয়ের করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞপ্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন। কাকরাইল আহলে শুরা হাযরাত ও অন্যান্য সাথীগণ মিলে মাশোয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, সব জেলায় আপনারা উপরোক্ত বিস্তারিত বিজ্ঞপ্তিকে (ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি) গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই বাস্তবায়ন করবেন।’

‘তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যেকোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছেন তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন। বাড়ি ফিরে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য এবাদত ও তওবা এস্তেগফার করে পুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নাম প্রকাশ না করার শর্তে তাবলিগ জামাতের কেন্দ্রের একজন সদস্য জানান, সারা দেশের গ্রামে-গঞ্জে প্রায় এক হাজার ৬০০ তাবলিগ জামাত ছিল। কিন্তু গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কোনো মুসল্লি আর মসজিদে যেতে পারবেন না। তাহলে ওই সব তাবলিগ জামাত আর কোনোক্রমে তাদের দাওয়াতি কাজ করতে পারবেন না। তাই সবাইকে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ওই সব তাবলিগ জামাতে বিদেশি কোনো মেহমান নেই। বিদেশি মেহমান সবাই নিরাপদে ও সুস্থ আছেন।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!