1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে ত্রি মার্ডার: গ্রেফতারও নেই, মামলাও নেই

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ৫.০৮ পিএম
  • ৪৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার জারুলিয়া জলমহালে দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনজন নিহতের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জারুলিয়া জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে একরার হোসেন ও মাসুক মিয়ার লোকদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে তাজুল ইসলাম, শাহারুল ও উজ্জ্বল নামে তিনজনের মৃত্যু হয়। আহত হয়ে আরো কয়েকজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে একরার হোসেনের লোকজনই বন্দুক নিয়ে হামলা চালালে প্রতিপক্ষও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে এরকার হোসেন পক্ষের তিনজন মারা যান। একরার হোসেন গত বছরও বন্দুক নিয়ে ওই পক্ষকে জলমহাল থেকে তাড়িয়ে দিয়ে দখল নিয়েছিল। পুলিশ জানিয়েছে একরার তিনটি বন্দুকযুদ্ধের মামলার আসামী।
দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, তিন খুনের ঘটনায় এখনো কোন পক্ষ থানায় মামলা দায়ের করতে আসেনি। তবে আমরা জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!