1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৩.৪০ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ। মঙ্গলবার সকালে (০৭ এপ্রিল ২০২০) বাংলাদেশের সাম্প্রতিক সময়ের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, রোগ নিরাময় এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স এ যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে যুৃক্ত হন। এসময় জেলার করোনাসংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক। ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত হন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক; সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা; সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. শামীমা শাহরিয়ার; পুলিশ সুপার সুনামগঞ্জ মোঃ মিজানুর রহমান বিপিএম; বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল মাহমু্ব হাসান; সিভিল সার্জন সুনামগঞ্জ ডাঃ মোঃ শামস উদ্দিন; বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন; উপ-পরিচালক, স্থানীয় সরকার, মোহাম্মদ এমরান হোসেন; সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; উপ পরিচালক এনএসআই সুনামগঞ্জ; উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, মোঃ সিদ্দিকুর রহমান; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর হাসপাতালের আরএমও, নার্স, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!