1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে করোনা পরীক্ষার জন্য আরো ৫২ জনের নমুনা সংগ্রহ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৯.১৩ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার ১১ উপজেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য সর্দি, কাশি, জ্বর ও শাসকষ্ট রোগে আক্রান্ত ৫২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার নিজস্ব পরিবহনে সেই নমুনা ঢাকায় আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। এর আগে জেলার আরো ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সব মিলিয়ে জেলায় ৮৭ জনের করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ করা হলো। ফলাফল আসলেই বুঝা যাবে তারা করোনায় আক্রান্ত কি না। সবচেয়ে বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে জগন্নাথপুর ও ছাতক উপজেলা থেকে।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, ৬ মার্চ সোমবার সদর উপজেলায় ১ জন, দোয়ারাবাজারে ৪ জন, বিশ্বম্ভরপুরে ৫ জন, তাহিরপুরে ৬ জন, জামালগঞ্জে ৮ জন, দিরাইয়ে ১ জন, ধর্মপাশায় ২ জন, ছাতকে ৮ জন, জগন্নাথপুরে ৮ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ৭জনসহ মোট ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা সংগ্রহ করে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাড়িতে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে তারা করোনা আক্রান্ত কি না।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন বলেন, বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য বিভাগ সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসকষ্টে আক্রান্ত রোগির নমুনা সংগ্রহ করেছে। এগুলো ঢাকায় পাঠানো হয়েছে। সিলেটে এখনো পরীক্ষা চালু না হওয়ায় নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাই প্রতিবেদন আসতে সময় লাগবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!