1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ওসমানীতে করোনা পরীক্ষার বিশেষায়িত ল্যাব পরিদর্শনে এমপি মানিক ও শামীমা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৯.০৮ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটে ওসমানী মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত ল্যাব পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এবং ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল হক। সোমবার (৬ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট ল্যাব পরিদর্শন করে তারা নানা পরামর্শ ও সরকারি সহায়তার কথা জানান। প্রধানমন্ত্রীর নির্দশনার কথাও তাদের অবগত করেন। জানা গেছে আগামীকাল মঙ্গলবার থেকে এই ল্যাবে টেস্ট শুরু হতে পারে।
এসময় পরিদর্শনকালে সুনামগঞ্জ – ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দু’জন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পর্যায়ে কোনো রোগীর মাঝে করোনার উপসর্গ দেখা দিলে রোগীর নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য উপজেলা হাসপাতালগুলোর ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সুনামগঞ্জের সার্বিক অবস্থা ও জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণের ব্যাপারে প্রশ্ন করা হলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সুনামগঞ্জেও সচেতনতামূলক কার্যক্রম ও সরকারি বরাদ্দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে সুনামগঞ্জের প্রতিটি জেলা, উপজেলায় দিনমজুর ও অসহাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তাছাড়া করোনার সময়ও যাতে সাধারণ মানুষ সেবা পায় এই আহ্বান স্বাস্থ্যবিভাগের সংশ্লিষ্টদের জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!