1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নথপুর উপজেলাকে ‘লকডাউন’ করার দাবী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৮.১৬ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ উপজেলা কমিটির সভায় উপজেলাকে লকডাউন করার দাবি জানানো হয়েছে।
সোমবার কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর সভায় এ আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া,ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ কমিটি গঠন, ত্রাণ সামগ্রী বিতরণে সমন্বয় এবং বেসরকারি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।
কমিটির সদস্য সচিব মধুসূদন ধর বলেন, জগন্নাথপুর উপজেলা কে সীমিত আকারে লকডাউন করা দরকার। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন এসব বন্ধ করতে হবে। তিনি করোনাভাইরাসের ভয়াবহতা প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক দুর্যোগ কমিটি গঠন ও অনাকাঙ্কিত করোনায় মৃত্যের ঘটনা ঘটলে লাশ দাফনের জায়গা নির্ধারনের আহ্বান জানান।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় সেজন্য আমরা মাঠে কাজ করছি। তারপরও কিছু মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। তিনি বলেন, উপজেলা লকডাউনের বিষয়টি সরকার উর্ধ্বতন কর্তৃপক্ষের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!