1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৪.২১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাসান আহমদ, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু। রোববার রাত পৌনে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের ছাতক থানাধীন আলাপুর গ্রাম সংলগś এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সিএনজি অটো রিকশা চালক চেরাগ আলী (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)। তাদেও বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামে আতিĄর বাড়িতে যাওয়ার জন্য নিজের অনটেষ্ট সিএনজি অটো-রিকশা নিয়ে হায়াতপুর গ্রাম থেকে বের হন চেরাগ আলী। তিনি নিজেই চালক। এসময় ওই সিএনজি অটো রিকশায় ছিলেন তার স্ত্রী রাবেয়া বেগম ও কন্যা তানিয়া বেগম। সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগś এলাকায় পৌঁছামাত্র সুনামগঞ্জ থেকে সিলেটের দ্রুতগামী অজ্ঞাতনামা মাইক্রো তাদের সিএনজি-অটো রিকশাকে ধাক্কা দিয়ে ঘাতক পালিয়ে যায়। এসময় সিএনজি অটো-রিকশাটি সড়কে উল্টে অপর একটি যাত্রীবাহী রিকশার সাথে ধাক্কা লাগে। এতে আহত হন সিএনজি অটো-রিকশা চালক চেরাগ আলী ও স্ত্রী রাবেয়া। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান রাবেয়া। সোমবার ভোর সকালে মারা যান তার স্বামী সিএনজি অটো রিকশা চালক চেরাগ আলী। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি অটো-রিকশাটি জব্দ করেন। কিন্তু মাক্রো ও ঘাতক চালককে পাওয়া যায়নি।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চেরাগ আলী ও রাবেয়া বেগম মারা গেছেন। তবে দূর্ঘটনায় সিএনজিতে থাকা তাদের কিশোরি কন্যা তানিয়া বেগম সুস্থ্য আছেন। বেলা আড়াইটায় গ্রামের মাঠে স্বামী স্ত্রীর জানাযা নামায অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও ইউপি সদস্য সুরেতাজ মিয়া জানিয়েছেন। এদিকে গত বছরের ২ নভেম্বর একই স্থানে যাত্রীবাহী লেগুনা দূর্ঘটনায় মারা যান গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের দিনমজুর মখľুল আলী ও তার স্ত্রী হাসিনা বেগম। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!