1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসোলেশনে, এলাকা লকডাউন

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১.০৩ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
সিলেটে প্রথম করোনা আক্রান্ত হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন সহকারী অধ্যাপক শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়ার পর তাকে রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এছাড়া তার বাসা নগরের হাউজিং এস্টেট এলাকা লকডাউন করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
এদিকে সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে আছেন চিকিৎসকরাও। আক্রান্ত রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া তিনি নগরের ইবনে সিনা হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করেন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন বলেন, কেবল ওই চিকিৎসকের বাড়ি নয়, আমরা হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দিয়েছি। আপাতত কাউকে প্রবেশ করতে বা বাইরে বেরোতে দিচ্ছি না।
সিলেট সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ওই চিকিৎসক সকালে এলাকায় মর্নিং ওয়াক করতেন। তবে তিনি কয়েকদিন ধরে মর্নিং ওয়াক করেননি।
জানা যায়, ওই চিকিৎসক নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করতেন এবং ওসমানী হাসপাতালেও ডিউটি করেছেন। এরফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, ওই চিকিৎসকের পরিবারের এক সদস্য সম্প্রতি বিদেশ থেকে এসেছেন বলে জানা গেছে। তাকে রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!