1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনা আক্রান্ত ৮০ শতাংশের লক্ষণ প্রকাশ পাচ্ছে না

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১১.৪১ এএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তিন লাখ ৩৬ হাজার আটশ ৮০ জন মার্কিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত নয় হাজার ছয়শ ১৮ জন এরই মধ্যে মারা গেছেন এবং গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আট হাজার সাতশ দুইজন।

সিডিসি বলছে, তিনভাবে করোনা আক্রান্তদের চিহ্নিত করা হচ্ছে। যেসব স্থানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেইসব স্থানের লোকদের রক্তের নমুনা পরীক্ষা করে; দেশের বিভিন্ন জায়গা থেকে লোকদের রক্তের নমুনা নিয়ে এবং বিশেষভাবে চিকিৎসাসেবাকর্মীদের প্রাধান্য দিয়ে রোগ নির্ণয় চলছে।

সিডিসি’র বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত হলে বেশিরভাগ মানুষের তেমন কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না। অন্তত ৮০ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাস থাকা সত্ত্বেও লক্ষণ প্রকাশ পাচ্ছে না। অন্যরা হালকা, মাঝারি বা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। মূলত মারা যাচ্ছেন তারাই।

ডায়মন্ড পিন্সেস যাত্রাবাহী জাহাজে যারা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের বেশিরভাগেরই শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি। অথচ, সেখানকার প্রায় ২০ শতাংশ যাত্রী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তির শরীরে করোনা রোগের লক্ষণ দেখা না দিলেও তিনি অন্যদের সংক্রমিত করতে পারেন। এজন্য বয়স্ক এবং অপেক্ষাকৃত দুর্বলদের উচিৎ সবসময় সতর্ক থাকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!