1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১১.৩৭ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১৩০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ” মানুষ মানুষের জন্য, অনাহারী চায় দুমুঠো অন্ন” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারে ৫কেজি চাল, ১কেজি পেয়াজ, ১কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ২৫০ গ্রাম মসুর ডাল, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আলহাজ¦ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম সিকদার, অফিস সহকারী কাজী জয়নাল আবেদীন। সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি রিফাতুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক নজির হোসেন, দপ্তর সম্পাদক রাখাব উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!