1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে কিট, পিপিই, সার্জিক্যাল মাস্ক পাঠালেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৬.৪৪ পিএম
  • ৪১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় কভিড-১৯ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন। স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন এই মুহুর্তে ডাক্তারদের জন্য পিপিই, সার্জিক্যাল মাস্কসহ করোনা পরীক্ষার দুর্লভ কিট জরুরি। সুদূরপ্রসারী চিন্তার মানুষ এমএ মান্নান তাই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছেন।
জানা গেছে এমএ মান্নানের ব্যক্তিগত পক্ষ থেকে পিপিই-১২০ (জেলা সদর-৭০টি, দক্ষিণ সুনামগঞ্জ-২৫টি, জগন্নাথপুর-২৫টি), সার্জিক্যাল মাক্স ৪০০০টি (জেলা সদরে-২০০০টি, দক্ষিণ সুনামগঞ্জ-১০০০টি এবং জগন্নাথপুর-১০০০টি), চশমা-৪০টি (জেলা সদর-২০টি, দক্ষিণ সুনামগঞ্জ-১০টি, জগন্নাথপুর-১০টি), করোনা টেস্ট কিট-৭৫টি (জেলা সদর হাসপাতাল এর জন্য-৪৫টি, দক্ষিণ সুনামগঞ্জ-১৫টি এবং জগন্নাথপুর-১৫টি) এবং করোনা জ্বরের তাপমাত্রা মাপার ডিজিটাল থার্মোমিটার-৮টি, জেলা সদর-৪টি, দক্ষিণ সুনামগঞ্জ-২টি, জগন্নাথপুর-২টি) প্রদান করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্টদের মাধ্যমে ঢাকা থেকে কুরিয়ারযোগে এসব সামগ্রী তিনি সুনামগঞ্জে পাঠিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সামনে আমাদের জন্য কঠিন দিন আসছে। তাই জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য আমি হাসপাতালগুলোতে জরুরি সুরক্ষা সামগ্রী পাঠিয়েছি। ডাক্তার ও নার্সদের সুরক্ষিত করতে না পারলে আমাদের জনগণ সেবা পাবেনা। তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!