1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দক্ষিণ সুনামগঞ্জের জামলাবাদ মাস্টার বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ২.৩৬ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিশ^ব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে হোম কোয়ারেন্টেইন নিশ্চিত করায় কর্মজীবী অসহায় মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামলাবাদ মাষ্টারবাড়ীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, তৈল, পেয়াজ ও আলু) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জামলাবাদ মাষ্টারবাড়ীর উদ্যোগে, আরব আমিরাত প্রবাসী এনামুল হক, আসন্ন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক ও ফ্রান্স প্রবাসী মাজহারুল হকের অর্থায়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাষ্টারবাড়ী মুরব্বীয়ান ও যুবক ছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় গ্রামের অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবী গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, মাষ্টারবাড়ীর প্রবীন মুরব্বী আব্দুল কাদির, সমছুল ইসলাম, গোলাম মাহমুদ, হাজী গোলাম কিবরিয়া, জামলাবাদ গ্রামের মুরব্বী আখলুছ মিয়া, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন জাকির, সমাজসেবক জামাল উদ্দিন, আজমত আলী, মেহেদী হাসান ও এমদাদুল হক উজ্জল প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!