1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সরকার কৃষি উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে: এমএ মান্নান

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ৫.১৪ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, এদেশের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখছে এ দেশের কৃষক, শ্রমিক ও মজুররা। তারাই দেশের প্রকৃত মানুষ। দেশের উন্নয়নে ভূমিকা রাখা এসব মানুষের জন্যই আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়সহ অবকাঠামো উন্নয়ন করছে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে।
প্রতিমন্ত্রী দেশবিরোধী শক্তি ও অগণতান্ত্রিক রাজনৈতিক দল গুলোর দিকে ইঙ্গিত করে বলেন, অবৈধ ভাবে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। অতীতে যারা বাংলাদেশে এ ভাবে ক্ষমতায় গেছে তারা দেশের সম্পদ লুট করে খেয়েছে। বতর্মান সরকার দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সকল বৈষম্য ও অন্যায়, অসাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। অদম্য বাঙালি জাতিকে আর দমিয়ে রাখা যাবেনা। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াচ্ছে।
রবিবার দুপুর ১২টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জয়কলস ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো.সোহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ বিদ্যুৎতের পরিচালক মো.ফরিদুর রহমান, যুবলীগ নেতা অ্যাড. বোরহান উদ্দিন দোলন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর,মানিকপুর, ফতেপুর ও হাসনাবাজ নতুনপাড়া গ্রামে ২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুৎতের লাইন স্থাপন করেন মন্ত্রী। প্রতিমন্ত্রী এমএ মান্নানের কল্যাণে বিদ্যুৎ পাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!