1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্ট উদ্ধোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ৫.১১ পিএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ ‘টি-২০’ ক্রিকেট স্কুল টুর্নামেন্ট উদ্ধোধন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়ামের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
র‌্যালি শেষে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টর উদ্ধোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট।
খেলায় অংশ গ্রহণ করবে সারা জেলার মোট ১৬ টি টিম। এ খেলায় শুধু স্কুল পড়–য়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
আজকের খেলায় মুখোমুখি হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বনাম বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয়।
এ টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা দিবে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।
আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের লক্ষ হল সুনামগঞ্জ জেলা থেকে ভাল মানের খেলুয়ার বের করে নিয়ে আসা। এ টুর্নামন্টে যারা ভাল খেলতে পারবে পরবর্তীতে তাদেরকে বিকেএসপিতে পাঠনোর ব্যবস্থা করা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!