1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে করোনার চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৭.৩৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি;:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার বিকেলে অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ন্ত্রক আব্দুর রব তদন্তের জন্য ঘটনাস্থল গিয়ে চাল কেলেঙ্কারির সত্যতা পেয়ে ডিলার কে আটক করা হয়েছে। তদন্তকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের চাল ডিলার রবিন দেব কালোবাজারে খাদ্যবাদ্ধব কর্মসুচীর চাল অন্যস্থ বিক্রি করেছেন। এধরনের অভিযোগ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিলারের দোকান তালাবদ্ধ অবস্থায় দেখতে পান । এসময় কোন লোকজনকে পুলিশ পায়নি।

বিষয়টি তদন্তের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল রব গতকাল বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে যান। তদন্তকালে দেখতে পান, মাস্টার রোলে যেসব দরিদ্র লোকজনের নাম তালিকাভূক্ত করা হয়েছে তাঁদের মধ্যে চাল বিতরণ না করে অন্যস্থ বিক্রি করে দেয়া হয়েছে। এঘটনায় ডিলার রবিন দেবকে করা হয়।

তিনি পাইলগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য অধির রঞ্জন দেবের ছেলে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহল চেষ্ঠা চালায় বলে অভিযোগ উঠে।ওই সময় করোনার সংক্রমন প্রতিরোধে জনসচেতামুক প্রচার এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে মাঠে ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত। এসময় তিনি তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা করেছেন। এবং অনিয়মের পাওয়ায় গ্রেপ্তার নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তাকে।

তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব জানান প্রাথমিক তদন্ত চাল বিতরণে অনিয়ম প্রমানিত হওয়ায় একজনকে আটক করা হয়েছে। তদন্তকালে বিক্রিকৃত ৫ বস্তা চালের প্রমাণ মিলেছে। এব্যাপারে আমি বাদি হয়ে মামলা করেছি।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগে পেয়ে একজন তদন্তকারী কর্মতর্তা ঘটনাস্থলে পাঠানো হয়। অনিয়মোর দায়ে একজনকে আটক হয়েছে। চাল কেলেকাঙ্কি কোনভাবে বরদাশত করা হবে না।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, চালের অনিয়মে আটককৃত কে আজ সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!