1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

চলতি মাসেই আসছে ঘূর্ণিঝড়-বন্যা ও তীব্র তাপপ্রবাহ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১০.৫২ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নাজেহাল দেশ। তবে এ সময়ে আরেক দুশ্চিন্তার খবর দিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়েছে, এ এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা ও তীব্র তাপপ্রবাহ।
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এপ্রিলে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বলা হয়, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৪ থেকে ৬ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্য জায়গায় ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি)/মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে দীর্ঘমেয়াদী এ পূর্বাভাসে বলা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!