1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেনে নিন ক্যানসারের ১০ লক্ষণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ৫.২১ পিএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
শুরুতেই চিহ্নিত করা গেলে অনেক দুরারোগ্য রোগের হাত থেকেই নিস্তার পাওয়া যায়। কিন্তু আমরা প্রথম দিকে কোনো শারীরিক সমস্যাকে মোটেই পাত্তা দেই না। উল্টো বলি শরীর থাকলে একটু-আধটু রোগ-ব্যাধি থাকবেই। এরকমই ক্যান্সারের একেবারে প্রাথমিক পর্যায়ের ১০টা লক্ষণ আছে। অবহেলা না করে একটু নজর দিলে ‘মৃত্যু’-কে গুণে গুণে দশ গোল দিতে পারবেন হাসতে হাসতে।

১. ফুসফুসে ক্যান্সারের প্রথম লক্ষণ-ই হলো শ্বাসকষ্ট। যাদেরই এই রোগ হয় তারাই শুরুতে বলেন শ্বাস নিতে গিয়ে যেন বাতাসের অভাব বোধ করছেন। যা হাঁপানির সঙ্গে গুলিয়ে ফেলা হয়।

২. কাশি আর ব্রঙ্কাইটিস- দুটোই লাং ক্যান্সার আর লিউকোমিয়ার কমন ‘ফ্যাক্টর’। আবার সাধারণ ব্রঙ্কাইটিস হলেও কাশি আর বুকে ব্যথা হয়। পার্থক্য বুঝবেন কী করে? ব্রঙ্কাইটিসের কাশি আর বুকে ব্যথা চিকিৎসায় সেরে যায়। যখনই তা সারে না, বুঝবেন ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে।

৩. লিউকোমিয়ায় রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় শরীর চট করে সংক্রমণজনিত রোগে কাবু হয়ে পড়ে। যেমন, জ্বর, ফ্লু বাড়তে থাকে।

৪. খাবার গিলতে অসুবিধা কিন্তু সার্ভাইকাল বা লাং ক্যান্সারের প্রথম ধাপ হলেও হতে পারে।

৫. শরীরের কোথাও আচমকা গ্ল্যান্ড ফুলে যাওয়া লিম্ফেটিক সিস্টেম পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতেও পারে। যেমন বগলের নীচে ব্যথাযুক্ত গ্ল্যান্ড দেখা দিলে ব্রেস্ট ক্যান্সার, কুঁচকি বা ঘাড়ে এরকমটা হলে লিউকোমিয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

৬. কোনো আঘাত ছাড়াই শরীরে কালশিরা বা কালশিটে দাগ দেখা দেয়া লিউকোমিয়া-কেই মনে করায়। সেইসঙ্গে মুখে, ঘাড়ে, বুকে লাল স্পট দেখা দিলে খুব সহজভাবে নেবেন না ব্যাপারটাকে।

৭. পেটে ঘিনঘিনে ব্যথা মানেই ‘সিস্ট’ হয়েছে ভেবে উড়িয়ে দেবেন না। এই ব্যথা যে কোনো ধরনের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৮. রেক্টাল দিয়ে বা মলের সঙ্গে রক্তপাত সাধারণত কোলন ক্যান্সারের লক্ষণ। তাই এরকম কিছু হলে আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন।

৯. ডায়েটিং বা শরীরচর্চা ছাড়াই ওজন কমে যাওয়া কোলন ক্যান্সারের লক্ষণ নয় তো! কারণ, এই রোগে খাওয়ার ইচ্ছে কমে যায়। ফলে বিনা কারণে ওজন কমতে থাকে।

১০. আরো একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, নখের রং পাল্টে যাওয়া। অনেক রকমের ক্যান্সারেরই এটা প্রাথমিক লক্ষণ। যেমন, নখে বাদামি বা কালো রেখা বা ছিটে দাগ ত্বকের ক্যান্সারের কথাই বলে। আবার নখের রং বিবর্ণ হলে বুঝতে হবে লিভার ঠিকঠাক কাজ করছে না। এবং লিভার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!