1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

গার্মেন্টস কর্মীর মৃত্যু, সুনামগঞ্জে দাফন: আত্মীয়-স্বজনের বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৮.০২ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে জ¦র সর্দি কাশিতে মৃত ব্যাক্তির আত্মীয় ১২ পরিবারের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে লকডাইন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ওই পরিবারগুলোকে লকডাউনে রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার মধ্য রাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃত ব্যাক্তির আত্মীয় স্বজনের বাড়ীতে গিয়ে এই ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্খ ছড়িয়ে পড়েছে। ।
পরিবারের সদস্যরা জানান, সপ্তাহখানেক ধরে ওই তরুণ জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সন্ধায় তার মরদেহ গাজীপুর থেকে গ্রামে নিয়ে আসা হয় এবং ওখানেই দাফন করা হয়।
সংবাদ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে স্বাস্থ্যকর্মী ও পুলিশ ওই এলাকায় গিয়ে তার আত্মীয় স্বজনের বাড়িতে লাল পতাকা টানিয়ে পরিবারগুলোকে লকডাউন করে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জ¦র, সর্দি ও কাশি নিয়ে ঢাকায় মারা যাওয়া ওই তরুণকে কাউকে না জানিয়ে তাহিরপুরের গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। এজন্য ওই তরুণের সকল আত্মীয় স্বজনের বাড়ি ১৪ দিন লকডাউনে রাখার নির্ধেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!