1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

গুজব ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৩.২৮ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের সংকটময় মুহূর্তে এক শ্রেণির মতলবাজ গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ যাতে অপপ্রচারে বিভ্রান্ত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপিল) দুপুরে ভিডিও বার্তায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘সংকটের কারণে আজ বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ সংকটের কখনও সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্য ক্রাইসিস ইজ ফার ফ্রম ওভার। কবে যে সংকটের শেষ হবে তা এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছেন না।’

অনিশ্চয়তার মধ্য দিয়ে সারা বিশ্ব এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে দেশে সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত নির্দেশনা সরকার নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।’

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী আমাদের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তবে একটি বিষয় না বললেই নয়। এই সংকটকালে একশ্রেণির মতলববাজ মহল গুজব সৃষ্টির মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারায় করছে। এই মহলটি দেশের এই সংকটেও অসভ্য খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পার্টির নেতাকর্মীকে সচেতন ও তার কর্মসূচিতে অংশ নিতে হবে যাতে জনগণ অপপ্রচারে বিভ্রান্ত না হয়। আমাদের নেতাকর্মীদের সর্বদা সতর্ক পাহারায় থাকতে হবে।’

তিনি বলেন, ‘খেটে খাওয়া মানুষ আজ কষ্ট পাচ্ছেন। এদের একদিকে শেখ হাসিনার সরকার সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমাদের দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক।’

কাদের তার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে সবাইকে যার যার দায়িত্ব পালনে আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!