1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

মক্কা-মদিনা লকডাউন, কারফিউ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পবিত্র মক্কা ও মদিনা নগরী আজ হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন (২৪ ঘণ্টা ব্যাপী) কারফিউ ও লকডাউনের নির্দেশনা জারি করা হয়েছে। এই দুই নগরী হতে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।
সৌদি আরবের গণমাধ্যমে বলা হয়, এসময় এই দুই নগরীতে যার যার বাড়ি হতে বের হওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরি চিকিৎসা সেবা ও জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরি ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধু মাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবে। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজন বের হতে পারবে।
শুধুমাত্র গ্রোসারি শপ/ তামউইনাত, ফার্মেসি, ফিলিং স্টেশন ও ব্যাংক ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যত বড় পদধারী ব্যক্তি হোক না কেন কারফিউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানানো হয়েছে।
একই ভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের সার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।
এদিকে সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬৫ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৮৫ জনে। মক্কায় সর্বোচ্চ সংখ্যক ৪৮ জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। মৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে ৩ জন বাংলাদেশির নভেল করোনায় মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬৪ জন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩২৮ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!