1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

‘অসহায়ের পাশে আমরা’, সুনামগঞ্জ বুধবার খাদ্যসামগ্রী পেল ২৯ পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৮.৪০ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে বুধবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার শ্রমজীবী ২৯ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই নিয়ে তিন দিনে ১৬৭ টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। আগামিকাল বৃৃহস্পতিবার সহায়তা বিতরণের প্রস্তুতি চলছে।
আজও প্রতিটি পরিবার পেয়েছে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ টি সাবান। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কর্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী।
করোনাপরিস্থিতিতে বিপাকে পড়া শ্রমজীবী অসহায় মানুষদের সহায়তায় সংগঠনের কর্মীদের কাছে বুধবার যাঁরা অর্থ দিয়েছেন তাঁদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বুধবার অর্থ দিয়েছেন- জনাব হাফিজ রহমান ১০০০ টাকা, শিহাব উদ্দিন ৫০০ টাকা, জনাব অ্যাড. বজলুর রশিদ ১০০০ টাকা, আনসারুল হক ১০০০০ টাকা, জনাব মো. আবদুল বারেক ২০০০ টাকা, জনাব বিজন সেন রায় ১০০০ টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া: যে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। তারপর যাদের সহায়তা দেওয়া হয় তাদের একেবারে কাছাকাছি দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। এরপর দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। পরে দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় সহায়তা গ্রহণকারীদের কোনো ছবি তোলা হয় না।
‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন। অর্থ সহায়তা দিতে পারেন। তারা পুরো জেলায় এই কাযর্ক্রম ছড়িয়ে দিতে চান।
প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু), ০১৭১৬-২৯৫৮৫০ (অ্যাড. সালেহ আহমদ), ০১৭১৮-৩৪৫৯৭৫ (পঙ্কজ কান্তি দে), ০১৭১৫-৪০৯৫৫২ (খলিল রহমান)। বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু)।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!