1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মেক্সিকোতে করোনা আক্রান্ত নারীর দুই সন্তানের নাম করোনা ও ভাইরাস!

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৪.৪৭ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপিটালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ৩৪ বছর বয়সী আন্নামারিয়া জোসে রাফেল গঞ্জালেস। গর্ভবতী থাকাকালীন টেস্টের মাধ্যমে ধরা পড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত আন্নামারিয়া জোসে। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আন্নামারিয়া। ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন আন্নামারিয়া।

মেক্সিকো সিটির হাসপাতালের চিকিৎসকরা জানান, তার একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একজন মজার ছলেই আন্নামারিয়াকে বলেন তার ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে এবং কারোনা জোসে মিগুয়েল গঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটো আন্নামারিয়ার খুব পছন্দ হয়। তাই তার সন্তানদের নাম তিনি করোনা ও ভাইরাস রাখারই সিদ্ধান্ত নেন।

মেক্সিকো সিটি হাসপাতালের চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি নিছক মজার ছলেই নাম দুটো বলেছিলাম। তবে আন্নামারিয়া যে সত্যিই তার সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখার সিদ্ধান্ত নেবেন তা আশা করিনি। আপাতত মা ও তার দুই সন্তানই সুস্থ আছে বলে আনন্দিত গোটা মেক্সিকো সিটি হাসপাতাল।

আন্নামারিয়ার ঠিক দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হওয়ার কথা ছিল। তবে সীমান্তে পৌঁছানোর আগেই শারীরিক অবস্থার অবনতি হয়। বাধ্য হয়ে মেক্সিকো সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সন্তানের এমন নাম প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ভাইরাল আন্নামারিয়া জোসে রাফেল। সোশাল মিডিয়া ব্যবহারকারীরাও রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে এই সন্তানদের নিয়ে।
সৌজন্যে: দৈনিক কালের কণ্ঠ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!