1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে চাল-ডাল সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৪.৩৭ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
নোভেল করোনা ভাইরাসের প্রভাবে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গৃহবন্দি দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এতে কর্মহীন হয়ে পড়েছে ভিক্ষুক, দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষজন।

কর্মহীন হয়ে পড়া ওইসব গরিব পরিবারের লোকজন খাদ্যাভাবে ভুগছে। এ অবস্থায় কর্মহীন গরিব এসব মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় তিন যুবক তোফাজ্জুল,ফারুক ও কামালের নিজেস্ব তহবিল থেকে আজ মঙ্গলবার উপজেলার বালিয়াঘাট নতুন বাজারে অন্তত ৭০ টি পরিবারকে চাল,ডাল, তৈল, আলু এবং করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়।

খাদ্যসামগ্রী পাওয়া বালিয়াঘাট গ্রামের হতদরিদ্র রাবিয়া বেগম বলেন করোনাভাইরাসের জন্য আমরা ঘরে আছি। বাইরে যাওয়া নিষেধ। আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। ঘরে খাওন নাই। কেউ খোঁজ-খবর নেয় না। কল্যাণী আমাদের কিছু চাল, ডাল,তৈল, আলু ও মাস্ক দিয়েছে।

এ বিষয়ে ব্যক্তি উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আসা তিন তরুণ বলেন, আর্ত-মানবতার ব্রতকে আমাদের জাগিয়ে তুলতে হবে, দেশে মহামারী ভাইরাস করোনা প্রবেশ করার পর থেকেই সুবিধা বঞ্চিত হাওর পাড়ের অসহায় হতদরিদ্র মানুষ নানা সংকটে ভুগছেন আমাদের এই কার্যক্রম একটু হলেও তাদের সহায়তা করবে তাই আমাদের এগিয়ে আসা।

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণাসহ কর্মহীন গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!