1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১.২২ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

২৪ ঘণ্টায় নতুন একজনের মৃত্যু, আরো আক্রান্ত ৩
Shareঅ+অ-

দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনাভাইরাস সংক্রমিত রোগী মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন।

আজ বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সরাসরি অনলাইনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত দেশে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছে। আর এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ জন।

দেশবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছ যেমন দুই হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, অন্যজনের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, কিছুক্ষণ পরপর পানিপান ইত্যাদি। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বেশি করে লেবু জাতীয় ফল খেতে হবে। আপনারা সেটি অনুসরণ করবেন। অসুস্থ বোধ করলেই কিংবা করোনার বিষয়ে সন্দেহ হলেই নির্ধারিত হটলাইনে কল করবেন। বয়স্করা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।
সংবাদ সম্মেলনে বেসরকারি চিকিৎসকদেরও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি চিকিৎসকরা বিশেষ করে যাদের হাসপাতাল বা ক্লিনিক রয়েছে তাঁরা এই দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা আশা করব জাতির এই দুর্দিনে আপনারা দেশবাসীর পাশে থাকবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!