1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে সাজিনুরের যোগদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৮.১১ পিএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে (৩১ মার্চ ২০২০) মঙ্গলবার যোগদান করেছেন এই কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজিনুর রহমান। দায়িত্ব প্রদান করায় তিনি গভর্ণিং বডির সভাপতি, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ ও মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ অ্যাড পীর ফজলুর রহমান মহোদয়সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ২০০১ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তার হাত ধরেই ২০০৪ সালে কলেজটি এমপিও ভুক্ত হয়। তিনি প্রায় ৯ বছর দায়িত্ব পালনের পর ২০১০ সালে স্থায়ী অধ্যক্ষ পদে আলী আহমদ যোগদান করেন। আজ ছিল আলী আহমদের শেষ কর্মদিবস।
অধ্যাপক সাজিনুর রহমান ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী জাকিয়া চোধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জীবদ্বাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত। তিনি কলেজ পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!