1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ আহত অর্ধশত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ৫.৩৭ পিএম
  • ৫১২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ঘন্টব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরংশ্রীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, তরংশ্রীপুর গ্রামের নুরুল হক ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। গতকাল নূরুল হক তার সীমানায় গাছ রোপন করতে গেলে জাহাঙ্গীর আলম এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের আতœীয়-স্বজনরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ৬ মহিলাসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। সংঘর্ষে আহত নূরুল হক, এরশাদ, আবুল কাশেম, বাদশা মিয়া, ফজর আলী, শাহজালাল, আফজাল মিয়া, ইসলামনুর, আশিক নুর, আব্দুল খলিল, হাবিব মিয়া, ফয়জুল মিয়া, নিজাম উদ্দিন, এহছান মিয়া, ইনছান মিয়া, আলী রেজা, লালসাদ মিয়া, আবুল হুদা, দিলশাদ মিয়া, নাইম উদ্দিন, দিলোয়ার, খলিল, ডালিম, জুলহাস, জয়সাদ, আসাদ নুর, এরশাদ, আলী শাদ, লায়েছ নুর, তারিদ নুর, তামিম হোসেন, রিজিয়া বেগম, আরশ বেগম, রবিউল বেগম, মারজান বেগম, লোকমান মিয়া, আনোয়ার হোসেন, জনিক মিয়া, ঝুমা বেগম, রনিক মিয়া, জাকির হোসেন, মশাহিদ মিয়া, আলমগীর হোসন, আকতার হোসেন, কিতাব আলী, শরিফ মিয়া, মাফিক মিয়া এংরাজুল, শামছুন নুর মিয়া, মেহেদী, রফিক মিয়া, সামায়ুন ও আসমা বেগমসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই এখনো অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!