1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে করোনার চাল কালোবাজারে: জাপা নেতা শওকতসহ আটক ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৪.৩৫ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনাভাইরাস সংক্রম প্রতিরোধে হতদরিদ্র মানুষের অসহায় বন্দিজীবনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ১০ টাকা মূল্যের চাল কালো বাজারে বিক্রির সময় জেলা জাতীয় পার্টি নেতাসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে সদর উপজেলার নিয়ামতপুর থেকে তাদের আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার সম্প্রতি করোনা মোকাবেলায় গ্রামের অসহায় মানুষদের সহায়তার জন্য ১০ টাকা কেজির চাল বরাদ্দ দিয়েছে। এই চাল ডিলারের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের নির্দিষ্ট পয়েন্টে বিক্রি করা হয়। মঙ্গলবার সকালে জেলা জাতীয় পার্টির সদস্য ও গৌরারং ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত মো. শওকত আলী ও তার সহযোগী বিপ্লব সরকার সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল। স্থানীয়রা এই খবর গোয়েন্দা পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশের দল নিয়ামতপুর ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ৩০ বস্তা চালসহ শওকত ও তার সহযোগীকে আটক করে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য শওকত মিয়া একজন বিতর্কিত নেতা হিসেবে পরিচিত। তিনি এর আগে কিশোরী ধর্ষন মামলায় আসামি হয়েছিলেন। গত বছর পানি উন্নয়ন বোর্ডের অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কাজী মোক্তাদীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী করোনার সময়ে দুস্থদের জন্য ১০ টাকা কেজিতে যে চাল তৃণমূলে বরাদ্দ দিয়েছেন তা কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল দু’জন। আমরা ঘটনাস্থলে পৌছে সত্যতা পেয়ে তাদের আটক করে নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!