1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা যুক্তরাষ্ট্রে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১০.৩৫ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনে এর দাপট শেষ হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী গত ১২ মার্চ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বারমান ল’ গ্রুপের এক মুখপাত্র বলেন, আমেরিকাজুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার।
ওই মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে, আমেরিকার সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে।
একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!