1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনায় ইতালিতে আরেক বাংলাদেশীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১০.০৪ এএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এনিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশি প্রাণ হারালেন। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন।

মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।

জানা গেছে, ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত হলে হাসাপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে বসবাস করছিলেন।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান।

এর আগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!