1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডে ৪ শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৭.১০ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের ৪ শ পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের উদ্যোগে নিজ এবং কোর্ট রোড এলাকার ক’জন বিত্তশালীর আর্থিক সহায়তায় সোমবার সকাল থেকে এসব খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌছে দেয়া হয়। পৌরসভার রেল কলোনী, ষ্টেশন এলাকা, পাটোয়ারী বাড়ী ও কোর্ট রোড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের নেতৃত্বে রেল কলোনী এলাকায় পরিচ্ছন্ন অভিযান ও জীবানু নাশক ওষুধ স্প্রে করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দূল আলিম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, উপজেলা ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক আব্দুস সহিদ বাপন, স্থানীয় হাজী সমুজ আলী, ফারুক মিয়া, সোলেমান মিয়া, এমরান আহমদ, ইকবাল হোসেন, মিন্টু ঘোষ, নকতুল ইসলাম, আখি, শিপন, বায়েজিদ, রিপন, রাজু আহমদসহ লোকজন উপস্থিত ছিলেন। ওয়ার্ডের পাটোয়ারী বাড়ী, রেল ষ্টেশনসহ বস্তি এলাকায় জসিম উদ্দিন সুমেন নিজ হাতেই বহন করে খাদ্য সামগ্রীর প্যাকেট ঘরে-ঘরে পৌছে দিয়েছেন।##

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!