1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

শপথ নিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ৭.৩৪ এএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় জেলা পরিষদের ইতিহাসে প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ৫৯জন জেলা পরিষদ চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব মো. আব্দুল মালেক।
এদিকে শপথগ্রহণ শেষ নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানম-িস্থ স্থানে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে সড়ক ও সেতুমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশে দাড়িয়ে থেকে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
শপথ গ্রহণ শেষে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা। তিনি আরও বলেন, আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়। আগামী ১৮ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে শপথ নিয়েই সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজগঠনের লক্ষ্যে তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!