1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বাংলাদেশে নতুন করে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি কেউ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ১২.৪৩ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশে নতুন করে আর কারো শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনই আছে।

রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে আর কারও শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এর ফলে আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছে। এছাড়া ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু আগের মতোই পাঁচজন আছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন তিনজন প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর মারা যান পাঁচজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!