1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১০.১৪ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার, অস্বচ্ছল ব্যক্তি যারা করোনা ভাইরাসের সংক্রমণ সংকটকালীন সময়ে বেকার হয়ে পড়েছেন তাদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়নের উদ্যোগে আজ বিকেল সাড়ে ৩টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অর্ধশত অসহায় পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল মিলে একটি প্যাকেট করে বিতরণ করা হয়েছে। উপকার ভোগীদের কমপক্ষে এক মিটার দূরত্বে লাইন দঁাড় করিয়ে তাদের হাতে ত্রাণ সহায়তা তুলেদেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ হোসেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম সুহেল, আশিকনুর, গোলাম হোসেন, ইমামুল হক, নিরেশ চন্দ্র দে, গোলছেরা বেগম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, আজ সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!