1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের করোনা সচেতনতায় প্রচারণায় সেনাবাহিনী

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৬.২১ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সকল শ্রেণির মানুষকে সরকারি নির্দেশনা মেনে করোনা মোকবেলায় ঘরে থাকার আহ্বান জানাচ্ছে সেনাবাহিনী। করোনা বিষয়ে সচেতনাতা বাড়াতে এবং পাড়া মহল্লার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ফার্মেসী ছাড়া বাকি সব ধরনের দোকান বন্ধ রাখতে নির্ধারিত টহল, মাইকংসহ নানা কর্মসূচী পালন করছে সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার বিকেল ও শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণ থেকে লে. কর্নেল মাহবুব হাসান চৌধুরীর নেতৃত্বে তিন প্লাটুন সেনাসদস্য পৌর শহরের বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় ঘুরে মাইকিংসহ নানাভাবে মানুষদের করোনাভাইরাসের সংক্রমণরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের হতেও নিষেধ করে তারা।
এছাড়াও সম্প্রতি দেশে আসা প্রবাসীদের স্বেচ্ছায় নিজ ঘরে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশও দিয়েছেন তারা। এসময় সেনা সদস্যরা নির্দেশনা না মেনে নিত্যপণ্য ও ফার্মেসী ছাড়া অন্য দোকান পাঠ খোলা রাখায় দোকানীদের হুশিয়ার করে দেন। সেনা উপস্থিতির কারণে বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের উপস্থিতি কমেছে।
মাইকে সেনা সদস্যরা স্থানীয় লোকদের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে চলার জন্য এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন এবং সবাইকে ঘরে থাকার নির্দেশ দেন। নির্দেশ না মানলে শাস্তির আওতায় আনারও কথা বলেন।
সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্ণেল মাহবুব হাসান চৌধুরী জানান, ১৭ পদাধিক ডিভিশন সিলেট বিভাগের দায়িত্বে কাজ করছেন তারা। সুনামগঞ্জের সকল উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা এক সাথে টহল দিচ্ছেন। বিভিন্ উপজেলার স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সমন্বিত কাজ করছেন।
তিনি বলেন সেনাবাহিনীর মূল কাজ হচ্ছে মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারের সবাইকে নিরাপদে রাখা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!