1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ত্রাণ বিতরণে সচেতনতা, ৩ফুট দূর থেকে সুনামগঞ্জ চেম্বারের ত্রাণ নিলেন ৩শ দরিদ্র

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৩.৫৮ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনা সংক্রমণে সুনামগঞ্জে ত্রাণ বিতরণেও সচেতনতা লক্ষ্য করা গেছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য বিতরণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স। এ সময় সংশ্লিষ্টরা ত্রাণ গ্রহিতাদের তিন ফুট দূরে দূরে অবস্থান করে ত্রাণ গ্রহণের আহ্বান জানালে হতদরিদ্র লোকজন নিয়ম মেনে তিন ফুটে দূরে দূরে দাড়িয়ে ত্রাণ গ্রহণ করেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স নি¤œআয় ও শ্রমজীবী মানুষের করোনাভাইরাসে জীবন থমকে ৩০০ পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২কেজি আলুসহ খাদ্য সামগ্রী প্রদান করে। ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি ত্রাণ গ্রহিতা হতদরিদ্রদের উদ্দেশ্যে বলেন, করোনা মোকাবেলায় আতঙ্ক ও গুজব নয়, সচেতনভাবে ঘরে থেকে সামাজিক দূরত্ব মেনে মোকাবেলা করতে হবে। তিনি জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খ্য়ারুল হুদা চপল, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!