1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার আক্রান্ত!

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১১.৩৩ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতি করোনাভাইরাসে নাকাল পৃরো বিশ্ব। ছাড়ছে না কাউকে।ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডাউনিংস্ট্রিটের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়। তিনি এখন থেকে সেলফ আইসোলেশনে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে, শুক্রবার বরিস জনসনের করোনায় আক্রান্তের কয়েক ঘণ্টা পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের এই ভাইরাসে আক্রান্তের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। ম্যাট হ্যানকক তার টুইটারে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’
ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হোয়াইটি শুক্রবার জানিয়েছেন, তিনি নিজের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির লক্ষণ অনুভব করছেন।
এর ফলে ব্রিটেনে করোনাভাইরাস বিরোধী যুদ্ধের প্রধান তিন কর্ণধারই স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!