1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সুনামগঞ্জে করোনা বিষয়ে টেলিফোনে পরামর্শ দিবেন ডা. সৈকত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৯.১৭ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘ডাক্তার হিসেবে সুনামগঞ্জের মানুষের জন্য কিছু করার সময় এসেছে। আগামীকাল (শনিবার) বিকেল থেকে আমি আমার একটি নাম্বার খোলা রাখব যার মাধ্যমে আমি করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতামূলক উপদেশ ও প্রাথমিক চিকিৎসা দিব। যোগাযোগ : ডা. সৈকত দাস,01868527205 ।’ শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে শিশুরোগ বিষয়ে বিশেষ ডিগ্রি নিতে অধ্যয়নরত ডাক্তার সৈকত দাস এই স্টেটাস দেন। করোনাভাইরাসের সময়ে আতঙ্কিত এলাকার মানুষদের ভরসা দিয়ে তিনি তাদেরকে করোনা থেকে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়ার জন্য নিজের মোবাইল নম্বর দিয়ে স্টেটাসটি দেন। তার এই মানবিক স্টেটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
শনিবার সকাল পর্যন্ত ৪১৪টি লাইক, ৭০টি কমেন্ট ও ১৩ জন শেয়ার দিয়েছেন তার স্টেটাস। অসহায় মানুষের এই দুঃসময়ে টেলিফোনে করোনা বিষয়ে সচেতনা বিষয়ে ডাক্তার কর্তৃক এই পরামর্শকে আশির্বাদ হিসেবে দেখছেন।
এদিকে ডাক্তার সৈকত দাস সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জে বিভিন্ন সময়ে ফ্রি রোগি দেখে থাকেন। তিনি সমাজের অনেক অসহায় মানুষকে ফ্রি ব্যবস্থাপত্রসহ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। সম্প্রতি ডাক্তারদের সুরক্ষার বিষয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার আচেছন। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এই করোনার সময় হোম কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন।
ডাক্তার সৈকত সুনামগঞ্জ জেলা বিএমএ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!