1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

যুক্তরাজ্যে করোনায় চার সিলেটির মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১২.১২ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেক্স::
লন্ডনের কিছু কিছু এলাকাকে বলা হয়ে থাকে ‘একখণ্ড সিলেট’। যুক্তরাজ্যে- বিশেষ করে সে দেশের লন্ডন শহরে সিলেটী মানুষেরই বসবাস বেশি। তাই বাংলাদেশর অন্যান্য অঞ্চলের মানুষের চাইতে সিলেটীদের উপরই প্রাণঘাতি করোনার ভয়াল থাবা পড়ছে বেশি। ভয়ঙ্কর করোনাভাইরাস লন্ডনে এ পর্যন্ত কেড়ে নিয়েছে ৪ সিলেটীর প্রাণ।

সর্বশেষ গতকাল বুধবার (২৫ মার্চ) লন্ডনে স্থানীয় সময় বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তার বয়স ছিলো ৮৫ বছর। বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত ব্যক্তির আত্মীয় দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা ছয়ফুল ইসলাম সিলেটভিউ২৪-কে জানান, লন্ডনে বসবাসকারী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের মো. পংকি মিয়া কয়েক দিন আগে বার্ধক্যজনিত অসুখের কারণে স্থানীয় ‘লন্ডন রয়েল হসপিটালে’ ভর্তি হন। সেখানে অবস্থানকালেই গত ৩ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ৩ দিন অপ্রতিরোধ্য ভয়ঙ্কর এই ভাইরাসের সঙ্গে লড়ে অবশেষে তিনি গতকাল স্থানীয় সময় বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে পংকি মিয়া স্ত্রী, দুই পুত্র ও ৪ কন্যাসন্তান রেখে গেছেন।

এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক সিলেটী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিবি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ভেজিটেবল ব্যবসায়ী খসরু মিয়া (৪৯)। মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় রয়েল লন্ডন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামে।

এর আগের দিন (গত সোমবার) করোনায় রয়েল লন্ডন হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের একজন সিলেটীর মৃত্যু হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামের বাসিন্দা ছিলেন।

তার আগে (গত শুক্রবার) একই ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের একজনের মৃত্যু ঘটে। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০)। যুক্তরাজ্যে সফররত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!