1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনাভাইরাস: সিলেটে পত্রিকা ছাপানো বন্ধ হল

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০.৪২ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নভেল করোনাভাইরাসের মহামারী রুখতে নানা ধরনের বিধিনিষেধে জীবনযাত্রা স্থবির হয়ে যাওয়ার পর সিলেটের স্থানীয় সংবাদপত্রের প্রকাশনাও স্থগিত হয়ে গেল।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকরা সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার থেকে তারা স্থানীয় সব পত্রিকার প্রকাশনা স্থগিত রাখবেন।
মঙ্গলবার রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহন বন্ধ থাকায় এবং “পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
থানীয় দৈনিকগুলোর সম্পাদকরা মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
সিলেট থেকে মোট ১৩টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছিল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব পত্রিকার প্রকাশনাই স্থগিত থাকবে।
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেন, “আমরা বৈঠক করে এই সিদ্ধান্তটা নিয়েছি। পত্রিকা ছাপানো বন্ধ থাকলেও যাদের অনলাইন সংস্করণ আছে, তা সীমিত আকারে চালু রাখা হবে।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!