1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দোয়ারায় পাওনা টাকার জন্য লাঠির আঘাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১১.০৫ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দোয়ারাবাজারে মাছের বকেয়া ২ শত টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে রহিম উদ্দিন (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের মজর আলীর ছেলে।
স্থানীয় সত্রে জানা যায়, একই গ্রামের ইমানির ছেলে আলী হোসেন (৩০) এর কাছে মাছের বকেয়া ২ শত টাকা পাওনা ছিল রহিম উদ্দিনের। শুক্রবার বিকালে মাছের বকেয়া টাকা চাইতে গেলে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে রহিম উদ্দিনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে রহিম উদ্দিনকে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার রহিম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানী মেডিক্যালে একদিন চিকিৎসা শেষে রোগীকে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।
পরবর্তীতে রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর আবার চিকিৎসার জন্য সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত রহিম উদ্দিনের স্বজনেরা।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম জানান, রহিম উদ্দিন মারা যাবার খবর পেয়েছি। এখন পর্যন্ত লাশ সিলেটে আছে। মামলার এজাহার আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!