1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে ২৪ ঘন্টায় আরো ৪৮জন হোমকোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৫.৫৫ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে আরো ৪৮জন বিদেশফেরত ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে সারা জেলায় ৪৩জন হোমকোয়ারেন্টাইনে ছিলেন। সব মিলিয়ে শুক্রবার জেলায় সর্বমোট ৯১জন হোমকোয়ারেনটাইনে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ৫টি উপজেলায় ৪৮জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ১৬জন, জামালগঞ্জে ৯জন, দক্ষিণ সুনামগঞ্জে ১৯জন, বিশ্বম্ভরপুরে ৩জন এবং ছাতকে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, ধর্মপাশা ও তাহিরপুরে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। এদিকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, প্রতিদিনই প্রবাসীরা দেশে আসছেন। তারা দেশে এসে কোন নিয়ম মানছেন না। যার ফলে আতঙ্কে আছেন সাধারণ মানুষজন।
ডসভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, জেলায় সর্বমোট ৯১জন হোমকোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪৮জনকে হোমকোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। প্রবাসীরা যাতে প্রকাশ্যে আসতে না পারেন সেজন্য পরিবার ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিসহ ওয়ার্ড কমিটি এবং প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!