1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শাল্লায় বিদেশ ফেরত ২২: অনেকই আত্ম গোপনে ১১জন হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৯.১৩ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
সারাবিশ্বে করোনাভাইরাস এখন অদৃশ্য এক মৃত্যুর নাম। দেশে এখনো পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাইরাসটির আতঙ্কে রয়েছে হাওরাঞ্চলের মানুষ। এরমধ্যে বিদেশ থেকে শাল্লা উপজেলায় এসেছেন ২২জন। তারা বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
তাদের মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছে ১১জন। বিদেশ ফেরতের সংখ্যা নিয়ে উপজেলা প্রশাসনের রয়েছে ভিন্ন তথ্য। বিদেশ থেকে আগতদের বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন বিদেশ থেকে এসেছেন ২২জন। তাদের মধ্যে শাল্লা গ্রামের ৪ জনের কোনো হদিস পাইতেছি না। নাম আছে বাপের নাম নেই। কেউ তাদের চিনেই না। তিনি আরো বলেন ১জন আছেন ঢাকায়, ১জন কিশোরগঞ্জে ও আরেকজন আমেরিকায় চলে গেছেন। আরো দুইজন ইন্ডিয়ায় চলে গেছেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গোপনে থাকা বিদেশ ফেরতদের খোঁজ চলছে বলে তিনি জানান। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন বিদেশ থেকে এসেছেন ২০জন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১জন। তিনি আরো বলেন আমরা মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছি। অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন করালগ্রাসী ভাইরাসের জন্য ছেলে মেয়েরা ঘরের বাইরে আসতে মানা করছে। সত্যি বলতে করোনা ভাইরাসের ভয়ে আমি নিজেও আতঙ্কিত। এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে হবে জনসচেতনতার মধ্যদিয়ে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!