1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০: চ্যাম্পিয়ন প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৭.০১ পিএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেছে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। ১৯ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব সুপার লীগের শেষ খেলায় ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবকে ২০০ রানে পরাজিত করে । প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব ও ফ্যান্টম গ্রুপের পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটে এগিয়ে থাকায় প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সকালে টসে জিতে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তোফায়েল ৫২, নাহিদ ৩৮, নিপু ২৯ রান করেন। ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবের পক্ষে সাকির ১৪ রানে ৪টি, জনি ৪৩ রানে ২টি ও হিমু ৭৩ রানে ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের পেসার হীরা ও তোফায়েলের বোলিং তোপের মুখে ১১ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাব। ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবের কোন ব্যাটসম্যান দুই অংকের কোটায় পৌছাতে পারেননি। হীরা ১৮ রানে ৮ টি ও তোফায়েল ১৪ রানে ২টি উইকেট লাভ করেন।
আজকের খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন আলী হোসেন ও জাহাঙ্গীর আলম। স্কোরারের দায়িত্বে ছিলেন জুবায়ের আহমদ।
উল্লেখ্য বিগত ৮ ফেব্রুয়ারী ২০২০ তারিখ থেকে শুরু হওয়া এ লীগে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ৪টি দল নিয়ে সুপার লীগ অনুষ্ঠিত হয়। দুই গ্রুপের সর্বনি¤œ পয়েন্টধারী দুই দল রেলিগেশন এর জন্য খেলে অগ্নিবীনা ক্রিকেটার্স ২য় বিভাগে অবনমিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!