1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনাকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৬.৫৪ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট। সম্ভব হলে আজ বুধবারের (১৮ মার্চ) মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন আদালত। পাশাপাশি করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপসমূহ আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৮ মার্চ) বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ফজলুল হক।
এর আগে আজ বুধবার (১৮ মার্চ) বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইনের রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়াও রিটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধের নির্দেশনা চাওয়া হয়। ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।
রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১৭ মার্চ বিদেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্দর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।
নোটিশ গ্রহীতাদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু, সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিট দায়ের করলেন।
ব্যারিস্টার পল্লব বলেন, অনেক যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরইমধ্যে তাদের কারণে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছে। আর বিষয়টি প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই এখনই জরুরিভাবে প্র্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!