1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য দুপুরে আটক, সন্ধ্যায় মুক্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭, ৪.৩৬ পিএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অস্ত্রশস্ত্র ও যোগাযোগের ওয়ারলেসসহ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি স্থানীয় এলাকাবাসী সহায়তায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফর এক সদস্যকে আটক করেছে। শুক্রবার বেলা সাড়ে সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্তের ১২১৬ নং সীমানা পিলারের কাছ থেকে চন্দ্র প্রকাশ (৩২) নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। সে ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। তাকে ফিরিয়ে নিতে বিএসএফ সুনামগঞ্জ-২৮ বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে। তবে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণতলা সীমান্তের আন্তর্জাতিক ১২১৬ নং সীমানা পিলার অতিক্রম করে শুক্রবার দুপুরে বিএসএফ সদস্য চন্দ্র প্রকাশ অস্ত্র ও ওয়ারলেসসহ বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসেন। এসময় স্থানীয় জনতা তাকে ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে নারায়ণতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে বিএসএফ সদস্য বিজিবির হাতে আটকের খবর পেয়ে ১১ বিএসএফ সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে। তারা নিজেদের সদস্যকে ফিরিয়ে নিতে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানালে সন্ধ্যায় ডলুড়া সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই তাকে ভারতীয় বিএসএফএর কাছে হস্থান্তর করা হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন বলেন, দুপুরের দিকে বিএসএফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। স্থানীয়দের সহায়তায় আমরা তাকে অস্ত্রসহ আটক করি। এ বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যায় তাকে ফেরত দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!