1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাত্রলীগ সভাপতির উপর ছাত্রদল সভাপতির হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৭.২৫ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ছাত্রদল সভাপতি দ্বীল মোহাম্মদের বিরুদ্ধে।
এ ঘটনায় আজ সোমবার সকালে জামায়াত বিএনপি কর্তৃক ছাত্রলীগ সভাপতির উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অপরদিকে আহত ছাত্রলীগ সভাপতির ছোট ভাই বিল্লাল মিয়া বাদী হয়ে গতকাল রবিবার রাতে তাহিরপুর থানায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি সহ ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় বালিজুরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন বাড়ি যাওয়ার পথে দক্ষিনকুল গ্রামের স্কুলের সম্মুখে পরিকল্পিতভাবে হামলা চালায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি দ্বীল মোহাম্মদ সহ জাকারিয়া,কিবরিয়া,তৌফিক,বাদশা,জুয়েল,সুহেল,আলম ও আতাউর গংরা।
এ সময় জিয়া উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে মাটিতে ফেলে রেখে যায় হামলাকারিরা। পথচারিরা জিয়া উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আহত জিয়া উদ্দিন সুনামগঞ্জ সদর হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো.আতিকুর রহমান বলেন,হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক এ ঘটনার ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!