1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৫.২৯ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।”
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকতে হবে। এই সময়ে সকল ধরনের কোচিং, প্রাইভেটসহ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ১ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিশেষজ্ঞ মতামত ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যা কিছু করা প্রয়োজন তার সবই করা হবে।
গ্রীষ্মকালীন ছুটি ও রমজানের ছুটির সাথে এই ছুটি সমন্বয় করা হবে বলেও তিনি জানান।
এছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!