1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৫.১৬ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের।
আজ সোমবার বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন করা হবে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান।
তিনি বলেন, সময়টি বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে। এতে প্রধানমন্ত্রী, শেখ রেহানা, রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছেন শেখ রেহানা।
কামাল আব্দুর নাসের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রাত ঠিক ৮টায় আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হবে। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ ভবন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। গণভবনে বিকাল ৫টায় স্মারক ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জনকল্যাণে স্কুল, কলেজের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে না। জন্মশত বার্ষিকীর থিম সং এ শেখ রেহানা সরাসরি কণ্ঠ দেবেন। এ ছাড়া বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!